1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
মাইরের ওপর ওষুধ নাই' বলা জেলা ছাত্রলীগের সভাপতির জামিন - আলোক বার্তা
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিংবদন্তি সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী আজ চট্টগ্রামে ড. ইউনূসের পাঁচলাইশ এলাকার ভবনে আগুন, ঘটনাস্থলে পুলিশ মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, ৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ বারিধারা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল এলাকা পাকিস্তান আমলের চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী োপালগঞ্জের নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘হাদী চত্বর’-এর ব্যানার ভেঙে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ নামকরণ ভোলায় শুরু হয়েছে শীতের আমেজ, ভোরে তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি

মাইরের ওপর ওষুধ নাই’ বলা জেলা ছাত্রলীগের সভাপতির জামিন

  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

হারুনুর রশিদঃ

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনী এ জনসভায় ‘মাইরের ওপর ওষুধ নাই’ এমন এক বক্তব্যে নরসিংদীর আলোচিত সেই ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন এর জামিন মুঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে হাই কোর্টের বিচারক হাবিবুল গণি ও আহম্মেদ সোহেলের সমন্বয়ে গঠিত ব্যাঞ্চ তার জামিন মঞ্জুর করেন।আসামী পক্ষের আইনজীবি ব্যারিস্ট্যার আদনান সরকার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
‘মাইরের ওপর ওষুধ নাই’ এমন এক বক্তব্যে নরসিংদীর আলোচিত সেই ছাত্রলীগ সভাপতির এমন বক্তব্যে নির্বাচনী আচরন বিধি ভঙ্গের অভিযোগে ৩০ নভেম্বর রাতে নরসিংদী নির্বাচনী কর্মকর্তা সহকারী রিটানিং কর্মকর্তা ওমর ফারুক বাদি হয়ে সদর মডেল থানায় এ মামলা দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে নরসিংদী ডিবি পুলিশ চলতি ১ ডিসেম্বর রাজধানীর ঢাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরন করেন। গ্রেফতারের পর নিন্ম আদালতে জামিন না হওয়ায় তার আইনজীবি উচ্চ আদালতে জামিন আবেদন করলে আবেদন মঞ্জুর করে। ২০ দিন হাজত বাসের পর অবশেষে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও আহম্মেদ সোহেলের সমন্বয়ে গঠিত ব্যাঞ্চ তার জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২৯ নভেম্বর নরসিংদীতে আওয়ামী লীগের প্রার্থী সাংসদ মো. নজরুল ইসলাম হিরুর (বীর প্রতিক) একটি মতবিনিময় সভা হয়। সভায় নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন তার বক্তব্যে নৌকার বিরুদ্ধে অবস্থান নেওয়া স্বতন্ত্র প্রার্থীদের পেটানোর হুমকি দেয়। মুহুর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়। ভিডিওতে জেলা ছাত্রলীগের সভাপতি বলেছেন, ‘কোন স্বতন্ত্র মতন্ত্র আমরা চিনি না, মাইরের ওপর কোন ওষুধ নাই। ছাত্রলীগের কোন পোলাপান স্বতন্ত্ররে মানতো না। স্বতন্ত্ররে কেমনে পিডাইতে হয়, হেইডা হেই দেখাইছে। হেরে আমরা হেমনেই পিডামো। এই শহরে, এই সদরের কোন এলাকায় স্বতন্ত্র প্রার্থীদের কোন জায়গা দেওয়া যাবে না। তারা নৌকার বিরোধী, মুক্তিযুদ্ধের বিরোধী, তারা দেশ বিরোধী।

জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমনকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। নির্বাচনী আইন লঙ্ঘনের এ ঘটনায় তাঁর বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, জানতে চেয়েছেন আসনটির নির্বাচনী অনুসন্ধান কমিটি। বৃহস্পতিবার রাতে এই কারণ দর্শানোর নোটিশ দেন নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য নরসিংদীর যুগ্ম জেলা ও দায়রা জজ নাহিদুর রহমান নাহিদ।

নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। তবে তাকে দেওয়া নোটিশের নিদিষ্ট সময় পার হওয়ার পূর্বেই গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর


প্রযুক্তি সহায়তায় TECH SPACE