1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
বাহার যে পথে গেছেন, আপনিও যাবেন সেই পথে”—ওসিকে বিএনপি নেতার হুমকি - আলোক বার্তা
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
কিংবদন্তি সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী আজ চট্টগ্রামে ড. ইউনূসের পাঁচলাইশ এলাকার ভবনে আগুন, ঘটনাস্থলে পুলিশ মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, ৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ বারিধারা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল এলাকা পাকিস্তান আমলের চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী োপালগঞ্জের নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘হাদী চত্বর’-এর ব্যানার ভেঙে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ নামকরণ ভোলায় শুরু হয়েছে শীতের আমেজ, ভোরে তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি

বাহার যে পথে গেছেন, আপনিও যাবেন সেই পথে”—ওসিকে বিএনপি নেতার হুমকি

  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
Oplus_131072

‘আগের ওসি যে পথে গেছেন, আপনিও যাবেন সেই পথে’—ওসিকে বিএনপি নেতার হুমকি

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনকে থানার ভেতরে বসে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ঘড়িষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান সাগরের বিরুদ্ধে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ৩৭ সেকেন্ডের একটি ভিডিওতে মতিউর রহমানকে ওসির কক্ষে বসে বলতে শোনা যায়, ‘বাহার যে পথে গেছেন, আপনিও যাবেন সে পথে।’ পরে ওসির কক্ষ থেকে বের হওয়ার সময়ও একই ধরনের হুমকি দিতে শোনা যায় তাকে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, নড়িয়ার নোয়াদ্দা বাংলাবাজার এলাকায় নির্বাচনী বিলবোর্ড স্থাপনকে কেন্দ্র করে মতিউর রহমানের সঙ্গে স্থানীয়দের বিরোধের সৃষ্টি হয়। এ ঘটনায় আবদুস সালামকে গ্রেপ্তারের জন্য তিনি পুলিশকে চাপ দেন বলে অভিযোগ রয়েছে। পুলিশ তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার কথা জানালে ওসির সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।

ভিডিওতে মতিউর রহমানকে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে এসপি ও ডিআইজিকে বিষয়টি জানানোর কথাও বলতে শোনা যায়। একপর্যায়ে তিনি ওসির টেবিল চাপড়ে কক্ষ থেকে বেরিয়ে যান।

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর সমালোচনা শুরু হলে শরীয়তপুর জেলা বিএনপি মতিউর রহমান সাগরকে দলের সব পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। দলীয় শৃঙ্খলাভঙ্গ, অসাংগঠনিক কর্মকাণ্ড, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

শরীয়তপুর জেলা বিএনপির সহসভাপতি শাহ আবদুস সালাম বলেছেন, সরকারি কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি ও হুমকি দেওয়ার বিষয়টি সঠিক হয়নি এবং এ কারণেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ জানান, অভিযোগের বিষয়টি যাচাই করে দেখা হয়েছে। ঘটনাটি সাধারণ হাতাহাতির ঘটনা হওয়ায় আবদুস সালামকে ছেড়ে দেওয়া হয়েছে। ওসিকে হুমকির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

আলোক বার্তা | সময়ের সাথে আলোর পথে

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর


প্রযুক্তি সহায়তায় TECH SPACE