1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
দিনাজপুরে জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত - আলোক বার্তা
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিংবদন্তি সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী আজ চট্টগ্রামে ড. ইউনূসের পাঁচলাইশ এলাকার ভবনে আগুন, ঘটনাস্থলে পুলিশ মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, ৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ বারিধারা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল এলাকা পাকিস্তান আমলের চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী োপালগঞ্জের নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘হাদী চত্বর’-এর ব্যানার ভেঙে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ নামকরণ ভোলায় শুরু হয়েছে শীতের আমেজ, ভোরে তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি

দিনাজপুরে জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ

“প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশ গ্রহন, নিশ্চিত করবে এসডিজি অর্জন”-এবারের এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার (৩ নভেম্বর) জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র-দিনাজপুরের আয়োজনে এবং দিনাজপুরের কর্মরত বেসরকারী উন্নয়ন সংস্থা সমূহের সহযোগিতায় ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বর্ণাঢ্য র‌্যালীর নেতৃত্ব দেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ময়নুল ইসলাম। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাজসেবা কমপ্লেক্স ভবনের ৬তলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মায়নুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোক্তা অধিকার আইন বাস্তবায়ন দপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম, শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আসাদুজ্জামান আসাদ, প্রবেশন অফিসার রুস্তম-ই-জাহান, সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা দিনাজপুরের সভাপতি তামজিদা পারভীন সীমা, প্রতিবন্ধী উন্নয়ন ডেক্স, ডিসিএ দিনাজপুরের সহায়ক অনামিকা পান্ডে।

শুভেচ্ছা বক্তব্য রাখেন মেঘনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক আলেয়া বেগম, সিডিডি দিনাজপুর এর প্রজেক্ট অফিসার শৈলেন চন্দ্র রায়, সমাজসেবার কলসালটেন্ট মোঃ নাসিম আলী, দিনাজপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল শাহ্ নেওয়াজ, লেপ্রসি মিশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রদীপ রায়, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম ম্যানেজার পলাশ ক্রুশ ও জাগ্রত সমাজ কল্যাণ সংস্থা দিনাজপুরের সভাপতি আফসানা ইমু।

বক্তারা বলেন, প্রতিবন্ধীদের উন্নয়নের মূল শ্রোতধারায় সম্পৃক্ত করতে সরকার সমাজসেবার মাধ্যমে কাজ করে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে কাউকে পিছনে ফেলে নয়, সকলকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। প্রতিবন্ধী বান্ধব বর্তমান সরকারের চেষ্টায় আমরা প্রতিবন্ধী সুরক্ষা অধিকার বাস্তবায়ন একটি আইন আমরা পেয়েছি। সঞ্চালনায় ছিলেন সহকারী পরিচালক মোঃ মুনির হোসেন।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর


প্রযুক্তি সহায়তায় TECH SPACE