1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
চরফ্যাশনে স্বর্ণালঙ্কার নিয়ে সংঘর্ষ, গর্ভের ভ্রূণ নিহতের অভিযোগ; আহত ৪ - আলোক বার্তা
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
কিংবদন্তি সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী আজ চট্টগ্রামে ড. ইউনূসের পাঁচলাইশ এলাকার ভবনে আগুন, ঘটনাস্থলে পুলিশ মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, ৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ বারিধারা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল এলাকা পাকিস্তান আমলের চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী োপালগঞ্জের নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘হাদী চত্বর’-এর ব্যানার ভেঙে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ নামকরণ ভোলায় শুরু হয়েছে শীতের আমেজ, ভোরে তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি

চরফ্যাশনে স্বর্ণালঙ্কার নিয়ে সংঘর্ষ, গর্ভের ভ্রূণ নিহতের অভিযোগ; আহত ৪

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনে কানের স্বর্ণালঙ্কার নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। এ ঘটনায় মারধরের শিকার চার মাসের অন্তঃসত্ত্বা এক নারীর গর্ভের ভ্রূণ মারা যাওয়ার অভিযোগ উঠেছে।

গত বুধবার (১৬ সেপ্টেম্বর) চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় নাছিমা বেগম (২৩)-এর গর্ভের চার মাসের ভ্রূণের মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। পরে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর ইনকমপ্লিট অ্যাবরশনের চিকিৎসা এবং ডাইলেশন অ্যান্ড কিউরেটেজ (ডিএন্ডসি) করা হয়।

কী ঘটেছিল

ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নজরুলনগর ইউনিয়নের চর নলুয়া গ্রামের আলমগীর বেপারীর বাড়িতে কানের স্বর্ণালঙ্কার নিয়ে আবদুল মাঝি ও আলমগীর বেপারীর মধ্যে বাকবিতণ্ডা হয়।

এরপর বিষয়টি নিয়ে আবদুল মাঝির স্ত্রী পান্না, ছেলে রাকিব, হেলালসহ কয়েকজন সেখানে গিয়ে আলমগীর বেপারীর স্ত্রী মাইনুর বেগম, মেয়ে বকুল ও জান্নাতকে লাঠি দিয়ে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।

তাদের চিৎকার শুনে আলমগীর বেপারীর আরেক মেয়ে চার মাসের অন্তঃসত্ত্বা নাছিমা বেগম এগিয়ে এলে তাকেও পেটে ও পিঠে লাথি, কিল-ঘুষি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করেন নাছিমা ও তাঁর স্বামী বাচ্চু। একপর্যায়ে নাছিমা অচেতন হয়ে পড়লে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যান বলে তাঁদের দাবি।

পরে আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

চিকিৎসকের বক্তব্য

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাকলুকুর রহমান বলেন, মারধরের ঘটনায় আহত নাছিমাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে তাঁর থ্রেটেন্ড অ্যাবরশন দেখা যায়। আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট ও শারীরিক অবস্থার ভিত্তিতে পরে ইনকমপ্লিট অ্যাবরশন হওয়ায় প্রসূতি বিভাগে ডাইলেশন অ্যান্ড কিউরেটেজ (ডিএন্ডসি) করা হয়েছে। চিকিৎসার পর অবস্থার উন্নতি হলে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।

নাছিমা অভিযোগ করে বলেন, “ওদের লাথি-ঘুষির আঘাতে আমার পেটের সন্তান আঘাতপ্রাপ্ত হয়। চিকিৎসকরা আমাকে ও আমার সন্তানকে বাঁচানোর চেষ্টা করেছেন। কিন্তু আমার সন্তানকে বাঁচানো যায়নি।”

নাছিমার স্বামী বাচ্চু বলেন, তিনি নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। তাঁর স্ত্রীসহ আহতদের হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসা দেওয়া হয়।

অভিযুক্তদের বক্তব্য

অভিযোগের বিষয়ে রাকিব ও আবদুল মাঝির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির বলেন, “ঘটনা শুনেছি। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের কাছে থাকা চিকিৎসা-সংক্রান্ত কাগজপত্র ও বক্তব্যের রেকর্ড সংরক্ষিত রয়েছে বলে জানা গেছে।

ছবি: ভুক্তভোগী নাছিমা বেগম (২৩) ও তাঁর চিকিৎসা-সংক্রান্ত ছাড়পত্রের কপি।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর


প্রযুক্তি সহায়তায় TECH SPACE