1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
চরফ্যাশনে জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ - আলোক বার্তা
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিংবদন্তি সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী আজ চট্টগ্রামে ড. ইউনূসের পাঁচলাইশ এলাকার ভবনে আগুন, ঘটনাস্থলে পুলিশ মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, ৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ বারিধারা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল এলাকা পাকিস্তান আমলের চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী োপালগঞ্জের নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘হাদী চত্বর’-এর ব্যানার ভেঙে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ নামকরণ ভোলায় শুরু হয়েছে শীতের আমেজ, ভোরে তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি

চরফ্যাশনে জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

মৎস্য উৎপাদন বৃদ্ধিতে এফডিএ-পিকেএসএফের উদ্যোগ

চরফ্যাশনে জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

চরফ্যাশন প্রতিনিধি:
দেশে মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক পদ্ধতিতে মাছ চাষে উদ্যোক্তাদের উৎসাহিত করতে ভোলার চরফ্যাশনে উন্নত জাতের দ্রুত বর্ধনশীল জি-৩ রুই মাছের পোনা ও বিভিন্ন পুকুর ব্যবস্থাপনা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)-এর যৌথ উদ্যোগে এগ্রো মাইক্রো-এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইউনিট (AMDU)-এর আওতাধীন মৎস্য খাতের কার্যক্রমের অংশ হিসেবে এসব পোনা ও উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে পাঁচজন নির্বাচিত মৎস্যচাষির হাতে দ্রুত বর্ধনশীল জি-৩ রুইয়ের পোনা, ঝাঁকিজাল, পুকুরের চুন, রাসায়নিক সার ও সাইনবোর্ডসহ বিভিন্ন উপকরণ তুলে দেন পরিবার উন্নয়ন সংস্থার (এফডিএ) নির্বাহী পরিচালক মো. কামাল উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন এফডিএর সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী শংকর চন্দ্র দেবনাথ এবং মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান।

সংশ্লিষ্টরা জানান, আধুনিক মৎস্য চাষ পদ্ধতি সম্প্রসারণের লক্ষ্যে প্রাথমিকভাবে পাঁচজন নির্বাচিত ও সফল সদস্যকে এসব উন্নত জাতের পোনা ও পুকুর ব্যবস্থাপনার আনুষঙ্গিক উপকরণ দেওয়া হয়েছে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে আমিষের চাহিদা পূরণের পাশাপাশি মাছের উৎপাদন বৃদ্ধি এবং চাষিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (BFRI) কর্তৃক উদ্ভাবিত জি-৩ রুই সাধারণ রুইয়ের তুলনায় দ্রুত বর্ধনশীল এবং রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন। আধুনিক ব্যবস্থাপনায় এ জাতের মাছ চাষ করলে তুলনামূলক কম সময়ে বেশি উৎপাদন ও লাভের সুযোগ রয়েছে।

উপকরণ বিতরণ অনুষ্ঠানে এফডিএর নির্বাহী পরিচালক মো. কামাল উদ্দিন বলেন, শুধু উপকরণ বিতরণ নয়, চাষিদের আধুনিক পুকুর প্রস্তুতি, সুষম খাদ্য প্রয়োগ এবং পানির গুণাগুণ বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি আরও বলেন, পিকেএসএফের সহযোগিতায় এফডিএর AMDU কার্যক্রমের আওতায় মৎস্য খাতের ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও আয়বর্ধক কর্মকাণ্ড সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

সংশ্লিষ্টদের আশা, এ ধরনের উদ্যোগের ফলে স্থানীয় পর্যায়ে মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি চাষিদের আয় ও আর্থিক সক্ষমতা বাড়বে এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

উন্নত জাতের পোনা ও মৎস্য উপকরণ পেয়ে সন্তোষ প্রকাশ করেন সুবিধাভোগী চাষিরা। তাদের প্রত্যাশা, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা পেলে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করে তারা আরও বেশি লাভবান হতে পারবেন।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর


প্রযুক্তি সহায়তায় TECH SPACE