খিজির মুহাম্মদ জুলফিকার, মৌলভীবাজার:
‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে মৌলভীবাজারে র্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ৭ অক্টোবর ২০২৬ পূবালী ব্যাংক পিএলসি, মৌলভীবাজার শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১০টায় শহরের আদালত সড়কস্থ পূবালী ব্যাংকের আঞ্চলিক কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে পৌর মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সকাল ১১টায় পৌর মিলনায়তনে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নুরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিব হোসেন।
সভায় নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল লেনদেনের প্রসার, ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থার সুবিধা এবং সাধারণ মানুষকে ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
পূবালী ব্যাংকের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা অংশ নেন।