1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
কুলিয়ারচরে ফরিদপুর কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন উদ্বোধন - আলোক বার্তা
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
কিংবদন্তি সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী আজ চট্টগ্রামে ড. ইউনূসের পাঁচলাইশ এলাকার ভবনে আগুন, ঘটনাস্থলে পুলিশ মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, ৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ বারিধারা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল এলাকা পাকিস্তান আমলের চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী োপালগঞ্জের নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘হাদী চত্বর’-এর ব্যানার ভেঙে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ নামকরণ ভোলায় শুরু হয়েছে শীতের আমেজ, ভোরে তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি

কুলিয়ারচরে ফরিদপুর কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন উদ্বোধন

  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

মুহাম্মদ কাইসার হামিদ, বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নতুন ভবন আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে ও নাম ফলক উন্মোচন করে শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম।

এসময় কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত কেমিক্যাল ওয়ার্কস (বস্ মশার কয়েল) ভৈরব এর চেয়ারম্যান ও সাপ্তাহিক দুর্জয় দরশন পত্রিকার সহকারী সম্পাদক মো. ফজলুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আরাফাত কেমিক্যাল ওয়ার্কস (বস্ মশার কয়েল) ভৈরব এর পরিচালক মোছা. নিলা বেগম, ফরিদপুর মাজারের তৃতীয় মোতোয়ালি শাহ্ মো. আজিজুল হক মাসুদ, ফরিদপুর ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. ওমর ফারুক ভূইয়া, যুগ্ম-আহ্বায়ক মো. সাইদুর রহমান খান সবুজ, সদস্য সচিব আরীফ সরকার, ফরিদপুর কমিউনিটি ক্লিনিকের সহকারী স্বাস্থ্য পরিদর্শক শামীম আরা বেগম ও সিএইচসিপি শামছুন্নাহারসহ সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে ফরিদপুর ইউনিয়নের পক্ষ থেকে আরাফাত কেমিক্যাল ওয়ার্কস (বস্ মশার কয়েল) ভৈরব এর চেয়ারম্যান ও সাপ্তাহিক দুর্জয় দরশন পত্রিকার সহকারী সম্পাদক মো. ফজলুর রহমান প্রধান অতিথিসহ অতিথিবৃন্দদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।

উল্লেখ্য, গত ১ আগষ্ঠ মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে আরাফাত কেমিক্যাল ওয়ার্কস (বস্ মশার কয়েল) ভৈরব এর চেয়ারম্যান ফরিদপুরের কৃতি সন্তান মো. ফজলুর রহমান এর নিজস্ব জায়গায় ৩৪ লক্ষ টাকা ব্যয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচ.ই.পি)’র বাস্তবায়নায়ে কমিউনিটি ক্লিনিকের নতুন ভবনের নির্মাণ কাজ আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার ও দানবীর মো. ফজলুর রহমান। নতুন ভবন নির্মাণ কাজ সম্পন্ন করেন কিশোরগঞ্জ হারুয়া এলাকার মেসার্স ছানা ট্রেডার্স।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর


প্রযুক্তি সহায়তায় TECH SPACE