1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রির অভিযোগে ইউপিএলের বিক্রয়কেন্দ্রে তালা - আলোক বার্তা
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিংবদন্তি সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী আজ চট্টগ্রামে ড. ইউনূসের পাঁচলাইশ এলাকার ভবনে আগুন, ঘটনাস্থলে পুলিশ মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, ৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ বারিধারা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল এলাকা পাকিস্তান আমলের চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী োপালগঞ্জের নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘হাদী চত্বর’-এর ব্যানার ভেঙে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ নামকরণ ভোলায় শুরু হয়েছে শীতের আমেজ, ভোরে তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি

অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রির অভিযোগে ইউপিএলের বিক্রয়কেন্দ্রে তালা

  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রির অভিযোগে ইউপিএলের বিক্রয়কেন্দ্রে তালা

শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রির অভিযোগে ঢাকার বাংলাবাজারে প্রকাশনা সংস্থা দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)-এর বিক্রয়কেন্দ্রে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুই কর্মীকে নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে।

ঘটনাটি সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঘটে। প্রকাশনা প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, কয়েকজন ব্যক্তি বইটিকে ‘নিষিদ্ধ’ দাবি করে বিক্রি বন্ধের কথা বলেন এবং পরে বিক্রয়কেন্দ্রের শাটার নামিয়ে দেন। দুই কর্মীকেও নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, দুই কর্মীকে পরে ছেড়ে দেওয়া হয়েছে এবং এ ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। পুলিশ আরও জানিয়েছে, বইটি নিষিদ্ধ কি না—এ বিষয়ে সরকারি বা আদালতের কোনো নির্দেশনার তথ্য তাদের কাছে নেই।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর


প্রযুক্তি সহায়তায় TECH SPACE