আলোক বার্তা | ঢাকা
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে বস্তিতে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় বেলা ১১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনের ভয়াবহতা বিবেচনায় একে একে আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা।
তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কতটি ঘরবাড়ি পুড়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্যের অপেক্ষা রয়েছে।
আলোক বার্তা | সর্বশেষ খবর জানতে চোখ রাখুন।