নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মিছিল ও মোটরসাইকেল শোডাউনে হামলার ঘটনায় কৃষকদল ও জাসাসের দুই নেতা নিহত হয়েছেন।
নিহতরা হলেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিনুর শেখ এবং জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা।
বুধবার সন্ধ্যায় বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। #BreakingNews