1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
নরসিংদীর বেলাবতে প্রবাসীদের উদ্যোগে দুইশতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ - আলোক বার্তা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রথম বাংলাদেশি হিসেবে HIPA গ্র্যান্ড প্রাইজ জিতলেন পিনু রহমান শ্রীমঙ্গলে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবের ওপর চাপাতি নিয়ে হামলা, দৌড়ে প্রাণে রক্ষা গভীর রাতে পাথরঘাটা সরকারি কলেজে তালা, ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাংবাদিক ইলিয়াস হোসেনকে নিয়ে মেঘনা আলমের কড়া বার্তা, ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির জয়, ১ লাখ ৩১ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী মির্জা ফয়সল শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশ করে আলোচনায়, তুরাগে মিলল সাবেক বিমান কর্মকর্তা তাহসিফের মরদেহ সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধার অভিযোগ চট্টগ্রাম থেকে নেটফ্লিক্স—‘মহানগর’ দিয়ে স্বপ্নপূরণের গল্প, নির্মাতার কৃতজ্ঞতা প্রকাশ সাভারে ১৩ বছরের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসায় ভাঙচুর

নরসিংদীর বেলাবতে প্রবাসীদের উদ্যোগে দুইশতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর বেলাব উপজেলার “নারায়নপুর বাসস্ট্যান্ড প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ” নামে একটি সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে স্থানীয় দুস্ত গরীব অসহায় দুইশতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে নারায়ণপুর বাস্ট্যান্ড এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে” নারায়নপুর বাসস্ট্যান্ড প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ” এর উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মালয়েশিয়া প্রবাসী সোহরাব হোসেনের সঞ্চালনায়, সহ সভাপতি সৌদি প্রবাসী মো রুবেল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা পরিষদের চেয়ারম্যান সমশের জামান ভূইয়া রিটন।

পৃষ্ঠপোষক নারায়নপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কাউসাট কাজল, ইউপি সদস্য সিদ্দিকুর হাসান জ্যেকি। বিশেষ অতিথি রাধানগর ইউপি চেয়ারম্যান খুর্শেদ আলম তপন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো মজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল বাছেদ, সিদ্দিকুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মান্নান, জমশেদ আলম মোক্তার হোসেন, শফিকুর রহমান কবির, সিদ্দিকুর রহমান, মনির নবী, নাজমুল হাসান রুস্তম, মো বাবুল মিয়া, জালাল উদ্দীন, আলমগীর মিয়া, নূরুল ইসলাম, মোহাম্মদ উল্লাহ, আনোয়ার প্রমূখ উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি ইতালী প্রবাসী মোফাজ্জল হোসেন বিপুল অনুষ্ঠানে ভার্চুয়ালী বক্তব্য রাখেন।

সংগঠনের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন বলেন, “ইতালী, সৌদি আরব, দুবাই, মালয়শিয়াসহ বিভিন্ন দেশে অবস্থানরত নারায়ণপুরের একঝাঁক ৭৫ জন সেচ্ছাসেবী প্রবাসী মিলে গত দেড় বছর আগে গড়ে তুলেন “নারায়ণপুর বাস্ট্যান্ড প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ” নামে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন।

তাদের আর্থিক সহায়তা সংগঠনটি পরিচালিত হয়ে আসছে। পারিবারিক চাহিদা মিটিয়ে স্থানীয় অসহায় গরীব দুস্থ মানুষকে বিভিন্ন সময় ত্রাণ বিতরণসহ সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। আগামীতেও এ ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয়ব্যক্ত করেন।

সহ সভাপতি সৌদি প্রবাসী মো রুবেল মিয়ার বলেন, “বিভিন্ন দেশে অবস্থারত রেমিট্যান্স যুদ্ধারা নিজ পরিবারের পাশাপাশি এলাকার অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়াঁতে এই উদ্যোগ। শীত উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়। এ কর্যক্রম ধারাবাহিক ভাবে অভ্যাহত থাকবে। সকলের সহযোগিতায় আমরা আরও এগিয়ে যাবো।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, শীতের আগমনীতে কম্বল বিতরণ এমন একটি ভালো উদ্যোগকে স্বাগত জানাই। পাশাপাশি এমন ভালো কার্যক্রমে আগেও ছিলাম আগামীতেও তাদের কাজে সর্বাত্মক সহযোগিতা করে যাব।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর


প্রযুক্তি সহায়তায় TECH SPACE