1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির জয়, ১ লাখ ৩১ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী মির্জা ফয়সল - আলোক বার্তা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রথম বাংলাদেশি হিসেবে HIPA গ্র্যান্ড প্রাইজ জিতলেন পিনু রহমান শ্রীমঙ্গলে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবের ওপর চাপাতি নিয়ে হামলা, দৌড়ে প্রাণে রক্ষা গভীর রাতে পাথরঘাটা সরকারি কলেজে তালা, ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাংবাদিক ইলিয়াস হোসেনকে নিয়ে মেঘনা আলমের কড়া বার্তা, ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির জয়, ১ লাখ ৩১ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী মির্জা ফয়সল শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশ করে আলোচনায়, তুরাগে মিলল সাবেক বিমান কর্মকর্তা তাহসিফের মরদেহ সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধার অভিযোগ চট্টগ্রাম থেকে নেটফ্লিক্স—‘মহানগর’ দিয়ে স্বপ্নপূরণের গল্প, নির্মাতার কৃতজ্ঞতা প্রকাশ সাভারে ১৩ বছরের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসায় ভাঙচুর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির জয়, ১ লাখ ৩১ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী মির্জা ফয়সল

  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির জয়, ১ লাখ ৩১ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী মির্জা ফয়স

১৮৫ কেন্দ্রের বেসরকারি ফলাফলে ধানের শীষের প্রার্থী পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত এ উপনির্বাচনে নির্বাচন কমিশন ও স্থানীয় কন্ট্রোলরুম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মোট ১৮৫টি ভোটকেন্দ্রের ফলাফল ও পোস্টাল ভোট গণনায় এ চিত্র পাওয়া গেছে।

বেসরকারি ফলাফলে মির্জা ফয়সল আমীনের নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।

ফলাফল অনুযায়ী, নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ৩১ হাজার ৪০৪ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন।

উল্লেখ্য, এ ফলাফল বেসরকারি। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা ও চূড়ান্ত ফলাফলের মাধ্যমে বিজয় নিশ্চিত হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর


প্রযুক্তি সহায়তায় TECH SPACE