1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
চীনের রাজধানী বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবন সিটিক টাওয়ারে আছড়ে পড়লো ছোট প্লেন - আলোক বার্তা
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
কিংবদন্তি সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী আজ চট্টগ্রামে ড. ইউনূসের পাঁচলাইশ এলাকার ভবনে আগুন, ঘটনাস্থলে পুলিশ মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, ৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ বারিধারা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল এলাকা পাকিস্তান আমলের চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী োপালগঞ্জের নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘হাদী চত্বর’-এর ব্যানার ভেঙে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ নামকরণ ভোলায় শুরু হয়েছে শীতের আমেজ, ভোরে তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি

চীনের রাজধানী বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবন সিটিক টাওয়ারে আছড়ে পড়লো ছোট প্লেন

  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬

চীনের রাজধানী বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবন সিটিক টাওয়ারে (চায়না জুন) শুক্রবার (২৬ জুন) একটি হালকা স্পোর্টস বিমান আঘাত হেনেছে। এ ঘটনায় শহরের কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ভবনটি থেকে লোকজনকে দ্রুত সরিয়ে নেওয়া হয়।

তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। বিমানটিতে কতজন আরোহী ছিলেন, সেটিও জানা যায়নি।

এ ছাড়া বিমানটি কোথা থেকে এসেছিল এবং কী পরিস্থিতিতে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়েও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ৫২৮ মিটার (১ হাজার ৭৩২ ফুট) উঁচু সিটিক টাওয়ারের ওপরের অংশে বিমানটি আঘাত করে।

এ সময় বিমানের ধ্বংসাবশেষ ভবনের আশপাশের সড়ক ও সবুজ এলাকায় ছিটকে পড়ে। অন্য কয়েকটি ভিডিওতে ভবন থেকে মানুষকে সরিয়ে নেওয়ার দৃশ্যও দেখা গেছে।
 

ওই ভবনে থাকা লিন নামের এক নারী বলেন, সন্ধ্যা ৬টার দিকে তাকে জরুরি ভিত্তিতে ভবন থেকে বের করে আনা হয়।

তিনি বলেন, ‘আমি পরিচয়পত্র কিংবা ব্যাগ নেওয়ারও সুযোগ পাইনি। দ্রুত বের হয়ে আসতে হয়েছে।’

ঘটনাস্থলের কাছের একটি ভবনে কর্মরত এক ব্যক্তি জানান, বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে তিনি বিকট শব্দ শুনেছিলেন। যদিও তিনি সরাসরি দুর্ঘটনাটি দেখেননি।

দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলসংলগ্ন সড়কগুলো ঘিরে ফেলে এবং সেখানে জড়ো হওয়া লোকজনকে সরিয়ে দেয়। আকাশচুম্বী ভবনটির চারপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

এ ছাড়া ভবনের কাছে কয়েকটি অ্যাম্বুলেন্সও অবস্থান নিতে দেখা গেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর


প্রযুক্তি সহায়তায় TECH SPACE