1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
হোসেনপুরে মহান বিজয় দিবস পালিত - আলোক বার্তা
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলা নাটক ও চলচ্চিত্রের অভিনেতা সোহেল খান আর নেই সত্যের কলম থেমেছে, ইতিহাসে অমর এম. হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিক আজ। কিংবদন্তি সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী আজ চট্টগ্রামে ড. ইউনূসের পাঁচলাইশ এলাকার ভবনে আগুন, ঘটনাস্থলে পুলিশ মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, ৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ বারিধারা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল এলাকা পাকিস্তান আমলের চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী োপালগঞ্জের নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

হোসেনপুরে মহান বিজয় দিবস পালিত

  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

সঞ্জিত চন্দ্র শীল, হেসেনপুর থেকেঃ

কিশোরগঞ্জের হোসেনপুরে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে শনিবার ১৬ ডিসেম্বর উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

সকালে কুড়িঘাট স্মৃতিসৌধে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা: সৈয়দা জাকিয়া নূর লিপি, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, হোসেনপুর পৌরসভা, হোসেনপুর থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, জাতীয় পার্টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হোসেনপুর মডেল প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন।

উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা: সৈয়দা জাকিয়া নূর লিপি।

আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার ও হোসেনপুর থানার অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমন।

পরে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর


প্রযুক্তি সহায়তায় TECH SPACE