1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
আ.লীগ প্রার্থীর মনোনয়ন বাতিল, জাপা মহাসচিবের মনোনয়ন বৈধ - আলোক বার্তা
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলা নাটক ও চলচ্চিত্রের অভিনেতা সোহেল খান আর নেই সত্যের কলম থেমেছে, ইতিহাসে অমর এম. হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিক আজ। কিংবদন্তি সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী আজ চট্টগ্রামে ড. ইউনূসের পাঁচলাইশ এলাকার ভবনে আগুন, ঘটনাস্থলে পুলিশ মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, ৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ বারিধারা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল এলাকা পাকিস্তান আমলের চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী োপালগঞ্জের নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

আ.লীগ প্রার্থীর মনোনয়ন বাতিল, জাপা মহাসচিবের মনোনয়ন বৈধ

  • Update Time : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদ’ এর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল কালাম আজাদ। মামলা সংক্রান্ত কারণে তার মনোনয়ন বাতিল হয়েছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে জাতীয় পার্টির মহাসচিব বীরমুক্তিযোদ্ধা এ্যাড.মুজিবুল হক চুন্নু’র মনোনয়নপত্র বৈধ বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কিশোরগঞ্জ -৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনে মনোনয়ন জমা দেন ১০ জন প্রার্থী।গতকাল রবিবার সকাল ১০টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলে। সেখানে কিশোরগঞ্জ-৩ আসনে ১০ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র বাতিলরা হলেন, নাসিরুল ইসলাম খান আওলাদ (আওয়ামী লীগ), শামীম আহমেদ (স্বতন্ত্র), রুবেল মিয়া (স্বতন্ত্র) ও ব্যারিস্টার গোলাম কবীর ভূঁইয়া (স্বতন্ত্র)।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর


প্রযুক্তি সহায়তায় TECH SPACE