1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
ভৈরবে বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত - আলোক বার্তা
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলা নাটক ও চলচ্চিত্রের অভিনেতা সোহেল খান আর নেই সত্যের কলম থেমেছে, ইতিহাসে অমর এম. হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিক আজ। কিংবদন্তি সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী আজ চট্টগ্রামে ড. ইউনূসের পাঁচলাইশ এলাকার ভবনে আগুন, ঘটনাস্থলে পুলিশ মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, ৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ বারিধারা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল এলাকা পাকিস্তান আমলের চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী োপালগঞ্জের নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

ভৈরবে বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

মোঃ আলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ব্যবসা বাণিজ্যের প্রাণ কেন্দ্র বন্দর নগরী ভৈরবে যথাযোগ্য মর্যাদায় আর বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ভৈরব উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে । বিকেল সাড়ে চারটায় ভৈরব পানাউল্লারচর শহীদদের গনকবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদের শ্রদ্ধাজ্ঞাপন এবং দোয়া মাহফিল ও উপজেলা পরিষদ চত্বরে সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন করা হয়।

পানাউল্লারচর বধ্যভূমিতে শহীদদের গণকবরে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্বা সংসদ, ভৈরব থানা, ভৈরব পৌরসভা, উপজেলা স্বাস্থ্য বিভাগ, রফিকুল ইসলাম মহিলা কলেজ, হাজী আসমত সরকারি কলেজ, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চ বিদ‍্যালয়, মুক্তিযোদ্ধার সন্তানসহ বিভিন্ন বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি,সাংবাদিক, রাজনৈতিকদল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ।

এ সময় উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার এ, কে, এম গোলাম মুর্শেদ খান, ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু, সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা এডভোকেট ফখরুল আলম আক্কাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কিশোর কুমার ধর , মুক্তিযোদ্বা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদ, রফিকুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ শহীদুল্লাহ, কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক লেঃ মোঃ অহিদুর রহমান, রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক ও ভৈরব অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মোঃ আলাল উদ্দিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, চিকিৎসক ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর


প্রযুক্তি সহায়তায় TECH SPACE