1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
ভৈরবে নৌকার প্রার্থী নাজমুল হাসান পাপনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত - আলোক বার্তা
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
সত্যের কলম থেমেছে, ইতিহাসে অমর এম. হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিক আজ। কিংবদন্তি সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী আজ চট্টগ্রামে ড. ইউনূসের পাঁচলাইশ এলাকার ভবনে আগুন, ঘটনাস্থলে পুলিশ মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, ৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ বারিধারা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল এলাকা পাকিস্তান আমলের চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী োপালগঞ্জের নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘হাদী চত্বর’-এর ব্যানার ভেঙে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ নামকরণ

ভৈরবে নৌকার প্রার্থী নাজমুল হাসান পাপনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কর্মী সমাবেশ করেছেন উপজেলা ও পৌর আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌকা প্রার্থী বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন।

আজ সোমবার (১৮ ডিসেম্বর) বিকেল তিনটায় ভৈরব শহরের সরকারি কেবি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মী সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. মির্জা সোলাইমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, শহর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. অহিদ মিয়া, তালাওয়াত হোসেন বাবলা, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জাকির হোসেন কাজল, স্বেচ্ছাসেবক লীগের নির্বাহী সদস্য মোল্লা শাখাওয়াত হোসেন প্রমুখ।

কর্মী সভায় যোগদিতে উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌর সভার ১২টি ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে জড়ো হয় কয়েক হাজার নেতাকর্মী।

প্রধান অতিথির বক্তব্যে নৌকা প্রার্থী বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন বলেন, এবারের নির্বাচন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেশে বিদেশে প্রমান করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়। তিনি বলেন, কেন্দ্র খালি থাকলেও কেউ অতি উৎসাহী হয়ে সীল মারতে যাবেননা। এ ব্যপারে সবাইকে সতর্ক থাকতে হবে নির্বাচনকে যেন কেউ কলঙ্কিত করতে না পারে।

এবার গুরুত্বপূর্ণ প্রার্থী না থাকায় নৌকা বিজয়ী হবে মনে করে কেউ ঘরে বসে থাকবেন না। সবাইকে ভোট কেন্দ্রে এসে নিজের ভোট নিজে দিতে হবে। ভোটারদের কেন্দ্রে আসার জন্য এখন থেকেই তালিকা তৈরি করে কাজ করতে হবে বলে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর


প্রযুক্তি সহায়তায় TECH SPACE