1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
কিশোরগঞ্জের ইটনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত - আলোক বার্তা
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলা নাটক ও চলচ্চিত্রের অভিনেতা সোহেল খান আর নেই সত্যের কলম থেমেছে, ইতিহাসে অমর এম. হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিক আজ। কিংবদন্তি সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী আজ চট্টগ্রামে ড. ইউনূসের পাঁচলাইশ এলাকার ভবনে আগুন, ঘটনাস্থলে পুলিশ মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, ৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ বারিধারা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল এলাকা পাকিস্তান আমলের চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী োপালগঞ্জের নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

কিশোরগঞ্জের ইটনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ইটনায় যথাযোগ্য মর্যাদায় ও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা করা হয়।

এরপর সকল সরকারী, বেসরকারী স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, ভবন, দোকান-পাট, ব্যক্তি মালিকানাধীন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও স্বাধীনতা স্মারকে পুষ্পস্তাবক অর্পণ,পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তাবক অর্পন করে।

এরপর ইটনা উপজেলা পরিষদ হেলিপ্যাড মাঠে ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, ইটনা উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রিয়াদ, ইটনা থানার অফিসার ইনচার্জ মো. জাকির রব্বানী, উপজেলা সকল কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বীরমুক্তিযোদ্ধা, এলাকার গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার স্থানীয় সাংবাদিকগণ মহান বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বীরমুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা, শহীদ বীরমুক্তিযোদ্ধা ও বীরমুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের নিয়ে সংবর্ধণা অনুষ্ঠান করা হয়। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনিমার্ণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর


প্রযুক্তি সহায়তায় TECH SPACE