1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
ভৈরব ছাগাইয়া ইউনিভার্সেল মডেল স্কুলের নবীনবরণ, ফলাফল ও পুরস্কার বিতরন - আলোক বার্তা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রথম বাংলাদেশি হিসেবে HIPA গ্র্যান্ড প্রাইজ জিতলেন পিনু রহমান শ্রীমঙ্গলে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবের ওপর চাপাতি নিয়ে হামলা, দৌড়ে প্রাণে রক্ষা গভীর রাতে পাথরঘাটা সরকারি কলেজে তালা, ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাংবাদিক ইলিয়াস হোসেনকে নিয়ে মেঘনা আলমের কড়া বার্তা, ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির জয়, ১ লাখ ৩১ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী মির্জা ফয়সল শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশ করে আলোচনায়, তুরাগে মিলল সাবেক বিমান কর্মকর্তা তাহসিফের মরদেহ সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধার অভিযোগ চট্টগ্রাম থেকে নেটফ্লিক্স—‘মহানগর’ দিয়ে স্বপ্নপূরণের গল্প, নির্মাতার কৃতজ্ঞতা প্রকাশ সাভারে ১৩ বছরের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসায় ভাঙচুর

ভৈরব ছাগাইয়া ইউনিভার্সেল মডেল স্কুলের নবীনবরণ, ফলাফল ও পুরস্কার বিতরন

  • Update Time : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

মোঃ আলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ

ভৈরব ছাগাইয়া ইউনিভার্সেল মডেল স্কুলের নবীনবরণ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) শুক্রবার সকাল ১০ টায় ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের ছাগাইয়া এলাকায় একটি সুন্দর প্রজন্ম গড়ার প্রত‍্যয়ে প্রতিষ্ঠিত “ইউনিভার্সেল মডেল স্কুল”র বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণ, নবীনবরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মুল সড়কের পাশে, সবুজ ছায়া বেষ্টিত, মনোরম সুন্দর কোলাহল পরিবেশে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ‍্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও মুর্শিদ মুজিব উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাদেক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম মহিলা কলেজের অধ‍্যক্ষ (ভারপ্রাপ্ত) শতাধিক গ্রন্থের লেখক মোঃ শহীদুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের হিসাব বিজ্ঞানের বিভাগীয় প্রধান ডক্টর আলাউদ্দিন আল আজাদ, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটি ও নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন, অভিনেতা ও শিক্ষানূরাগী সাইদুর রহমান বাবলু, হাজী আসমত সরকারি কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক, সাইদুর রহমান সাইফ, জয়নগর আলহাজ্ব আফছার উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ আলা বিল্লাহ, এলাকার বিশিষ্ট মুরুব্বি সাবেক ইউপি সদস‍্য হাজী আব্দুল আওয়াল।

অন‍্যান‍্যদের মাঝে আরো বক্তব্য রাখেন সাবেক প্রাইমারি প্রধান শিক্ষক জালাল বিল্লাহ, ছাগাইয়া সঃ প্রাঃ বিঃ প্রধান শিক্ষক মোঃ খুরশিদ আলম, স্কুলটির পরিচালক এম, বাকি বিল্লাহ, পরিচালক হেলাল বিল্লাহ, অভিভাবক মোঃ নাজিম উদ্দিন ও পপি বেগম। ফলাফল ঘোষনা ও পুরস্কার বিতরণ শেষে স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্কুলের নিজস্ব মাঠে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন স্কুলটির পরিচালক মানিক আহমেদ

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর


প্রযুক্তি সহায়তায় TECH SPACE