1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
ভৈরবে ঐতিহ্যবাহী উদয়ন স্কুলের ২য় শাখার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন - আলোক বার্তা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
গভীর রাতে পাথরঘাটা সরকারি কলেজে তালা, ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাংবাদিক ইলিয়াস হোসেনকে নিয়ে মেঘনা আলমের কড়া বার্তা, ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির জয়, ১ লাখ ৩১ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী মির্জা ফয়সল শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশ করে আলোচনায়, তুরাগে মিলল সাবেক বিমান কর্মকর্তা তাহসিফের মরদেহ সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধার অভিযোগ চট্টগ্রাম থেকে নেটফ্লিক্স—‘মহানগর’ দিয়ে স্বপ্নপূরণের গল্প, নির্মাতার কৃতজ্ঞতা প্রকাশ সাভারে ১৩ বছরের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসায় ভাঙচুর রুপালি গিটারের জাদুকর আইয়ুব বাচ্চুর অষ্টম মৃত্যুবার্ষিকী আজ সৌদি আরবে বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তায় সিদ্ধান্ত বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ভৈরবে ঐতিহ্যবাহী উদয়ন স্কুলের ২য় শাখার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন

  • Update Time : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

মোঃ আলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ

ভৈরবের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উদয়ন স্কুলের ২য় শাখা শহরের নিউ টাউন এলাকায় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) উদ্ধোধনী অনুষ্ঠানে স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি কিশোরগঞ্জ জেলা পরিষদের প‍্যানেল চেয়ারম্যান জাকির হোসেন কাজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুলটির ২য় শাখার শুভ উদ্ধোধন ঘোষনা করেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার এ. কে. এম গোলাম মোর্শেদ খাঁন ।

এসময় উদ্ধোধনী অনুষ্ঠানে অন‍্যান‍্যদের মাঝে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক ভৈরব বই মেলা পরিষদের সভাপতি মতিউর রহমান সাগর, ডক্টরস্ ক্লাব অব ভৈরবের আহবায়ক ও সাপ্তাহিক দুর্জয় দরশন পত্রিকার সম্পাদক ডা: মো: মিজানুর রহমান কবির, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শহিদুল ইসলাম শিমুল, প্রতিষ্ঠানের প্রশাসনিক সমন্বয়কারী মানিক চৌধুরী, রিপোর্টার্স ক্লাব ও ইউনিটি ও নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন, সাংবাদিক বিল্লাল হোসেন মোল্লা। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাকী বিল্লাহ ও এএস আই হাসান প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত দুইজন বীর মুক্তিযোদ্ধা কে বিজয়ের মাস উপলক্ষে ফুলের তোড়া দিয়ে সম্মাননা জানানো হয়। সেই সাথে ভর্তিকৃত নতুন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বক্তারা উদয়ন স্কুলের একাডেমিক শিক্ষার পাশাপাশি সাহিত্যচর্চা,সংস্কৃতি ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং বেশ কজন অভিভাবকতাদের বক্তব্যে মানসম্মত পড়াশুনা প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক শিক্ষিকাদের আন্তরিকতা, ভালোবাসা ও শৃঙ্খলায় আমরা পুরোপুরিই মুগ্ধ বলে অভিমত প্রকাশ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর


প্রযুক্তি সহায়তায় TECH SPACE