1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
পাকুন্দিয়ায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে তিনজনকে ৬ লক্ষ টাকা জরিমানা - আলোক বার্তা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রথম বাংলাদেশি হিসেবে HIPA গ্র্যান্ড প্রাইজ জিতলেন পিনু রহমান শ্রীমঙ্গলে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবের ওপর চাপাতি নিয়ে হামলা, দৌড়ে প্রাণে রক্ষা গভীর রাতে পাথরঘাটা সরকারি কলেজে তালা, ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাংবাদিক ইলিয়াস হোসেনকে নিয়ে মেঘনা আলমের কড়া বার্তা, ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির জয়, ১ লাখ ৩১ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী মির্জা ফয়সল শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশ করে আলোচনায়, তুরাগে মিলল সাবেক বিমান কর্মকর্তা তাহসিফের মরদেহ সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধার অভিযোগ চট্টগ্রাম থেকে নেটফ্লিক্স—‘মহানগর’ দিয়ে স্বপ্নপূরণের গল্প, নির্মাতার কৃতজ্ঞতা প্রকাশ সাভারে ১৩ বছরের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসায় ভাঙচুর

পাকুন্দিয়ায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে তিনজনকে ৬ লক্ষ টাকা জরিমানা

  • Update Time : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

মোঃ সুমন মিয়া,বিশেষ প্রতিনিধিঃ

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় তিন জনকে ৬ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকালে উপজেলার চরফারদীয় ইউনিয়নে অবৈধ ভাবে ব্রহ্মপুত্র নদী হতে মাটি উওোলনের দায়ে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার ।
জরিমানাপ্রাপ্ত তিন জন হলেন-মোশাররফ হোসেন (২৬) মোঃ ফয়সাল (২৮) ও বিল্লাল হোসেন (২০)।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলার পাকুন্দিয়া থানায় এস,আই হাছানসহ পুলিশের সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা যায় , বিকালে মিজাপুর নদীর ঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারায় ওই তিন ব্যক্তিকে ৬ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের জেল জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর


প্রযুক্তি সহায়তায় TECH SPACE