1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
ছাত্রলীগের সভাপতি জুয়েলের গৃহবধূ ও তাঁর শিশুসন্তানের লাশ উদ্ধারের ঘটনায় আজ শনিবার হত্যা মামলা হয়েছে। - আলোক বার্তা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
গভীর রাতে পাথরঘাটা সরকারি কলেজে তালা, ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাংবাদিক ইলিয়াস হোসেনকে নিয়ে মেঘনা আলমের কড়া বার্তা, ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির জয়, ১ লাখ ৩১ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী মির্জা ফয়সল শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশ করে আলোচনায়, তুরাগে মিলল সাবেক বিমান কর্মকর্তা তাহসিফের মরদেহ সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধার অভিযোগ চট্টগ্রাম থেকে নেটফ্লিক্স—‘মহানগর’ দিয়ে স্বপ্নপূরণের গল্প, নির্মাতার কৃতজ্ঞতা প্রকাশ সাভারে ১৩ বছরের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসায় ভাঙচুর রুপালি গিটারের জাদুকর আইয়ুব বাচ্চুর অষ্টম মৃত্যুবার্ষিকী আজ সৌদি আরবে বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তায় সিদ্ধান্ত বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ছাত্রলীগের সভাপতি জুয়েলের গৃহবধূ ও তাঁর শিশুসন্তানের লাশ উদ্ধারের ঘটনায় আজ শনিবার হত্যা মামলা হয়েছে।

  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

বাগেরহাটে এক গৃহবধূ ও তাঁর শিশুসন্তানের লাশ উদ্ধারের ঘটনায় আজ শনিবার হত্যা মামলা হয়েছে।

গতকাল শুক্রবার সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রাম থেকে গৃহবধূ কানিজ সুবর্ণার (২২) ঝুলন্ত মরদেহ ও তাঁর ৯ মাস বয়সী ছেলে সেজাদ হাসানের নিথর দেহ উদ্ধার করে পুলিশ। কানিজ সুবর্ণা বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসানের স্ত্রী। জুয়েল বর্তমানে যশোর জেলা কারাগারে আছেন।

স্বজন ও স্থানীয় লোকজনের ধারণা, কানিজ সুবর্ণা তাঁর শিশুসন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন। পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।

আজ শনিবার কানিজ সুবর্ণার বাবা রুহুল আমিন হাওলাদার সদর মডেল থানায় হত্যা মামলা করেছেন জানিয়ে বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মামলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে আজ দুপুরে বাগেরহাট জেলা হাসপাতালে ময়নাতদন্ত শেষে মা ও ছেলের মরদেহ সাবেকডাঙ্গা গ্রামে সুবর্ণার বাবার বাড়িতে আনা হয়। পরে বিকেল সোয়া চারটার দিকে লাশবাহী গাড়িতে করে লাশ যশোর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। মানবিক বিবেচনায় জুয়েলকে স্ত্রী-সন্তানের লাশ দেখার সুযোগ দেয় কর্তৃপক্ষ। পরে সোয়া আটটার দিয়ে লাশ নিয়ে বাগেরহাটের উদ্দেশে রওনা হয় পরিবার। রাত ১১টায় জানাজা শেষে বাবার বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন করা হবে।

পরিবার সূত্র জানায়, কানিজ ও জুয়েল কয়েক বছর আগে বিয়ে করেন। সন্তানের জন্মের আগে থেকেই

জুয়েল কারাগারে আছেন।

নিহত সুবর্ণার ভাই মো. শুভ বলেন, দীর্ঘদিন ধরে স্বামী কারাবন্দী থাকায় অনেকটাই হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন তাঁর বোন। মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলেন। তবে অন্য কিছুও থাকতে পারে। তিনি প্রশাসনের কাছে ঘটনা তদন্তের দাবি জানান। তিনি আরও বলেন, ‘ছেলেটারে আমার দুলাভাই একবারও কোলে নিতে পারেনি। শেষবারের জন্য যেন একটু দেখতে পারে, তাই নিয়ে গিয়েছিলাম।’

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে আত্মগোপনে ছিলেন জুয়েল। গত বছরের ৫ এপ্রিল গোপালগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তখন থেকেই বিভিন্ন মামলায় কারাগারে আছেন তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর


প্রযুক্তি সহায়তায় TECH SPACE