1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
কুয়েতের আমির শেখ নওয়াফ আল-সাবাহ ইন্তেকাল করেছেন - আলোক বার্তা
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
৪০ ঘণ্টা পর অনশন ভাঙলেন জেলা প্রশাসক, পৌর প্রশাসক ও সিভিল সার্জন বাংলা নাটক ও চলচ্চিত্রের অভিনেতা সোহেল খান আর নেই সত্যের কলম থেমেছে, ইতিহাসে অমর এম. হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিক আজ। কিংবদন্তি সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী আজ চট্টগ্রামে ড. ইউনূসের পাঁচলাইশ এলাকার ভবনে আগুন, ঘটনাস্থলে পুলিশ মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, ৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ বারিধারা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল এলাকা পাকিস্তান আমলের চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী

কুয়েতের আমির শেখ নওয়াফ আল-সাবাহ ইন্তেকাল করেছেন

  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক :

কুয়েতের আমির শেখ নওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ ৮৬ বছর বয়সে মারা গেছেন।

কুয়েতের রাজকীয় আদালতের এক বিবৃতির বরাতে এই তথ্য জানিয়েছে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-সাবাহ আর আমাদের মধ্যে নেই। তার মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি … ।’

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা জানিয়েছে, গত মাসে জরুরি স্বাস্থ্য সমস্যার কারণে আমির শেখ নওয়াফকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

২০২০ সালের সেপ্টেম্বরে কুয়েতের তৎকালীন আমির ও তার সৎ ভাই শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুর পর দেশটির আমির হিসেবে শপথ নিয়েছিলেন শেখ নওয়াফ।

প্রসঙ্গত, বাংলাদেশ ও কুয়েতের মধ্যে অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭৪ সালে বাংলাদেশ সফরে এসেছিলেন তৎকালীন কুয়েতের আমির সাবাহ আল-সালিম আল-সাবাহ।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর


প্রযুক্তি সহায়তায় TECH SPACE