1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন - আলোক বার্তা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রথম বাংলাদেশি হিসেবে HIPA গ্র্যান্ড প্রাইজ জিতলেন পিনু রহমান শ্রীমঙ্গলে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবের ওপর চাপাতি নিয়ে হামলা, দৌড়ে প্রাণে রক্ষা গভীর রাতে পাথরঘাটা সরকারি কলেজে তালা, ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাংবাদিক ইলিয়াস হোসেনকে নিয়ে মেঘনা আলমের কড়া বার্তা, ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির জয়, ১ লাখ ৩১ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী মির্জা ফয়সল শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশ করে আলোচনায়, তুরাগে মিলল সাবেক বিমান কর্মকর্তা তাহসিফের মরদেহ সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধার অভিযোগ চট্টগ্রাম থেকে নেটফ্লিক্স—‘মহানগর’ দিয়ে স্বপ্নপূরণের গল্প, নির্মাতার কৃতজ্ঞতা প্রকাশ সাভারে ১৩ বছরের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসায় ভাঙচুর

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

যথাযোগ্য মর্যাদায় এবং নানা আনুষ্ঠানিকতায় কিশোরগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

শনিবার ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করে। এরপর সকালে সরকারি গুরুদয়াল কলেজ প্রাঙ্গনে শহীদ স্মৃতিসৌধে কিশোরগঞ্জ-১ আসনের সাংসদ সৈয়দা জাকিয়া নূর লিপি, জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজলসহ বিভিন্ন ব্যক্তিবর্গ যার যার বিভাগ, রাজনৈতিক দল ও সংগঠন-প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে।

তারপর শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন বাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের কুচকাওয়াজ এবং মনোরম কসরত অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা মিলনায়তনে প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভারও আয়োজন করা হয়।

এছাড়াও বিজয় র‍্যালী, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, প্রীতি ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জা, ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনা করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর


প্রযুক্তি সহায়তায় TECH SPACE