1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
কিশোরগঞ্জে নৌকার প্রার্থী ডাঃ সৈয়দা লিপির মতবিনিময় অনুষ্ঠিত - আলোক বার্তা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
গভীর রাতে পাথরঘাটা সরকারি কলেজে তালা, ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাংবাদিক ইলিয়াস হোসেনকে নিয়ে মেঘনা আলমের কড়া বার্তা, ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির জয়, ১ লাখ ৩১ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী মির্জা ফয়সল শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশ করে আলোচনায়, তুরাগে মিলল সাবেক বিমান কর্মকর্তা তাহসিফের মরদেহ সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধার অভিযোগ চট্টগ্রাম থেকে নেটফ্লিক্স—‘মহানগর’ দিয়ে স্বপ্নপূরণের গল্প, নির্মাতার কৃতজ্ঞতা প্রকাশ সাভারে ১৩ বছরের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসায় ভাঙচুর রুপালি গিটারের জাদুকর আইয়ুব বাচ্চুর অষ্টম মৃত্যুবার্ষিকী আজ সৌদি আরবে বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তায় সিদ্ধান্ত বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

কিশোরগঞ্জে নৌকার প্রার্থী ডাঃ সৈয়দা লিপির মতবিনিময় অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণের সাথে মতবিনিময় করেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম এর কন্যা ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম এর ছোট বোন কিশোরগঞ্জ-১(সদর-হোসেনপুর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার সংসদ সদস্য প্রার্থী, বর্তমান সাংসদ ডা.সৈয়দা জাকিয়া নূর লিপি।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেলে দানাপাটুলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ৷

দানাপাটুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মাসুদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহম্মেদ বকুলের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, আওয়ামী লীগ নেতা মঈনুজ্জামান অপু, জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি শরীফুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সৈয়দ আফাকুল ইসলাম নাটু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লিমন ঢালী, জেলা মহিলা আওয়ামী লীগ এর সদস্য রাশিদা খানম, ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শিহাব উদ্দিন আফতাবসহ দানাপাটুলী ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ,ইউনিয়ন আওয়ামী লীগ এর অন্যান্য নেতৃবৃন্দ,ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি,সাধারণ সম্পাদকবৃন্দ,সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর


প্রযুক্তি সহায়তায় TECH SPACE