1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
ওয়েপ এর উদ্যোগে কিশোরগঞ্জে বিশ্ব এইডস দিবস-২০২৩ পালন - আলোক বার্তা
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলা নাটক ও চলচ্চিত্রের অভিনেতা সোহেল খান আর নেই সত্যের কলম থেমেছে, ইতিহাসে অমর এম. হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিক আজ। কিংবদন্তি সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী আজ চট্টগ্রামে ড. ইউনূসের পাঁচলাইশ এলাকার ভবনে আগুন, ঘটনাস্থলে পুলিশ মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, ৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ বারিধারা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল এলাকা পাকিস্তান আমলের চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী োপালগঞ্জের নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

ওয়েপ এর উদ্যোগে কিশোরগঞ্জে বিশ্ব এইডস দিবস-২০২৩ পালন

  • Update Time : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

মোঃ মিজানুর রহমান রিপনঃ

ওয়েপ এর উদ্যোগে কিশোরগঞ্জে বিশ্ব এইডস দিবস -২০২৩ পালন উপলক্ষে শনিবার (২ ডিসেম্বর) কিশোরগঞ্জের হারুয়াস্থ ওয়েপ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ওয়েপ এর নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান রিপনের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ মোছাঃ মাছুমা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার ৪, ৭ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর হাসিনা হায়দার চামেলী ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)’র কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ও হাওর টাইমস সম্পাদক মোঃ খায়রুল ইসলাম ভূইয়া।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক শতাব্দীর কন্ঠের বার্তা সম্পাদক এম এ আকবর খন্দকার, গুজাদিয়া আব্দুল হেকিম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ বাছির উদ্দিন বকুল, কিশোর পল্লী উন্নয়ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান সৈয়দ শাহজাহান ও প্রশাসনিক কর্মকর্তা লতিফুজ্জামান আরমান, পিনাস এর নির্বাহী পরিচালক মোছাঃ ফাতেমা আক্তার শিল্পী প্রমুখ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিও’র নির্বাহী পরিচালক রুবিনা আক্তার রুবি, মাসিক কালের নতুন সংবাদের সম্পাদক ও উইডু’র সমন্বয়কারী খায়রুল ইসলাম, সাপ্তাহিক শুরূক’র নির্বাহী সম্পাদক সাইফুল্লাহ সাইফ, হাওর ভিশনের নির্বাহী পরিচালক এ জেড এম মুজাহিদ, ওয়েপ এর পরিচালক মোঃ তারা মিয়া, বিটিএন বাংলা ডট কমের সম্পাদক আসাউজ্জামান জুয়েল, দৈনিক একুশের বানীর জেলা প্রতিনিধি মোঃ আজিজুল হক ফাহিম, দূর্বার মহিলা সংস্থার সাংগঠনিক সম্পাদক কামরুন আরা, উইডু’র সদস্য লিমা আক্তার প্রমুখ।

এছাড়াও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় এইচআইভি/এইডস বিষয়ে এইডস কিভাবে হয়, বর্তমান অবস্থা, প্রতিরোধ, প্রতিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় । এছাড়াও প্রতিকারের বিষয়ে নিম্নোক্ত বিষয়গুলো মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়, বিষয়গুলো হল-১. অন্যের রক্ত গ্রহণ বা অঙ্গ প্রতিস্থাপনের বিষয়ে রক্তে এইচআইভি আছে কিনা তা পরীক্ষা করে নেয়া ২. ইনজেকশন নেয়ার ক্ষেত্রে প্রতিবারই নতুন সূচ/সিরিঞ্জ ব্যবহার করা ৩. অনিরাপদ যৌন আচরণ থেকে বিরত থাকা ৪. এইচআইভি/এইডস আক্রান্ত মায়ের সন্তান গ্রহণ বা সন্তানকে বুকের দুধ দেয়ার ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেয়া ৫. কোন যৌন রোগ থাকলে বিলম্ব না করে চিকিৎসকের পরামর্শ নেয়া ৬. ধর্মীয় রীতিনীতি মেনে চলা ও ৭. অন্যের ব্যবহার করা ব্লেড ব্যবহার না করা।

প্রতিকারের বিষয়গুলো সবাই মেনে চলার অঙ্গীকারের মধ্যদিয়ে আলোচনা সভা শেষ হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর


প্রযুক্তি সহায়তায় TECH SPACE