1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
এডাব এর উদ্যোগে কিশোরগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন - আলোক বার্তা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
গভীর রাতে পাথরঘাটা সরকারি কলেজে তালা, ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাংবাদিক ইলিয়াস হোসেনকে নিয়ে মেঘনা আলমের কড়া বার্তা, ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির জয়, ১ লাখ ৩১ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী মির্জা ফয়সল শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশ করে আলোচনায়, তুরাগে মিলল সাবেক বিমান কর্মকর্তা তাহসিফের মরদেহ সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধার অভিযোগ চট্টগ্রাম থেকে নেটফ্লিক্স—‘মহানগর’ দিয়ে স্বপ্নপূরণের গল্প, নির্মাতার কৃতজ্ঞতা প্রকাশ সাভারে ১৩ বছরের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসায় ভাঙচুর রুপালি গিটারের জাদুকর আইয়ুব বাচ্চুর অষ্টম মৃত্যুবার্ষিকী আজ সৌদি আরবে বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তায় সিদ্ধান্ত বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

এডাব এর উদ্যোগে কিশোরগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন

  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

মোঃ মিজানুর রহমান রিপন:

এডাব কিশোরগঞ্জ জেলার উদ্যোগে কিশোরগঞ্জে মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। ওয়েপ এর নির্বাহী পরিচালক ও এডাব কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান রিপন এর নেতৃত্বে ১৬ ডিসেম্বর শনিবার সকাল ৮ ঘটিকার সময় গুরুদয়াল সরকারী কলেজ শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আরডিও’র নির্বাহী পরিচালক ও এডাব কার্যকরী সদস্য রুবিনা আক্তার, উইডু’র সমন্বয়কারী ও এডাব কার্যকরী সদস্য খায়রুল ইসলাম, সাথী’র নির্বাহী পরিচালক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কিশোরগঞ্জ জেলার সভাপতি মোঃ খায়রুল ইসলাম ভূইয়া, কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটের সভাপতি মোঃ ফাইজুল হক গোলাপ, হাওর বাঁচাও আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ আসাদুজ্জামান খান লিপন, হাওর ভিশনের নির্বাহী পরিচালক এ জেড আল মুজাহিদ, কিশোর পল্লী উন্নয়ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও বাংলাদেশ জাতির পিতা পরিষদের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি সৈয়দ শাহজাহান, ওয়েপ’র পরিচালক মোঃ তারা মিয়া, এডভোকেট মোঃ নজরুল ইসলাম ও আসাউজ্জামান জুয়েল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কিশোরগঞ্জ জেলা শাখার সম্পাদক সোহেল রানা, কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটের প্রচার সম্পাদক মাহফুজুল হক জিকু, গুরদয়াল সরকারী কলেজের ছাত্রী সাবরিনা রহমান পূর্ণ, ছোট্ট সোনামনি রৌদিয়া রহমান প্রাপ্তি ও প্রাচী প্রমুখ।

এছাড়াও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর


প্রযুক্তি সহায়তায় TECH SPACE