1. admin@aalokbarta.com : admin@123 :
  2. wpsvc_dc6021976a8b@wordpress-svc.internal : wpsvc_dc6021976a8b :
আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন কুয়েতের নতুন আমির - আলোক বার্তা
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলা নাটক ও চলচ্চিত্রের অভিনেতা সোহেল খান আর নেই সত্যের কলম থেমেছে, ইতিহাসে অমর এম. হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিক আজ। কিংবদন্তি সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী আজ চট্টগ্রামে ড. ইউনূসের পাঁচলাইশ এলাকার ভবনে আগুন, ঘটনাস্থলে পুলিশ মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, ৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ বারিধারা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল এলাকা পাকিস্তান আমলের চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী োপালগঞ্জের নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন কুয়েতের নতুন আমির

  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেক্সঃ

কুয়েতের ১৭তম আমির হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন শেখ মিশাল আল-আহমাদ আল-সাবাহ। স্থানীয় সময় বুধবার সকালে দেশটির সংসদে কুয়েতের রাষ্ট্রীয় নিয়মানুযায়ী শপথ নেন তিনি।

আরব নিউজ জানিয়েছে, কুয়েতের নতুন আমির হিসেবে শপথ নেয়ার পর প্রথম ভাষণে মিশাল বলেন, কুয়েতের বর্তমান বাস্তবতা, বিশেষ করে নিরাপত্তা, অর্থনীতি এবং জীবনযাত্রার অবস্থা পর্যালোচনা করা প্রয়োজন। আমরা অবশ্যই তা করবো।

এর আগে, জাতীয় পরিষদের একটি বিশেষ অধিবেশনে নতুন শাসকের শপথ নেয়ার সময় তিনি বলেন, আমি শপথ করছি যে, সংবিধান এবং রাষ্ট্রের আইনকে সম্মান করার জন্য, জনগণের স্বাধীনতা, স্বার্থ ও সম্পত্তি রক্ষা করতে এবং স্বাধীনতা ও আঞ্চলিক সুরক্ষার জন্য কাজ করে যাব।

উল্লেখ্য, দেশটির আমির শেখ নওয়াফ আল-আহমদ আল-সাবাহ গত শনিবার ৮৬ বছর বয়সে মারা যান। পরে নতুন আমির হিসেবে শেখ মিশেলের নাম ঘোষণা করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর


প্রযুক্তি সহায়তায় TECH SPACE